বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

শ্রীমঙ্গলে দুটি মোটরসাইকেল উদ্ধার, আটক ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মো. আব্দুল কায়েদ। বাড়ি সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া জেটি রোড। সে ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৮ জুলাই শহরের হবিগঞ্জ সড়ক থেকে একটি ডিসকোভার মোটরসাইকেল চুরি হয়। ওই দিন রাতেই সাইকেলের মালিক থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরি হওয়া সাইকেলসহ চোর সন্দেহে মো. আব্দুল কায়েদ কে আটক করে। এসময় কায়েদের বাড়ি থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবির বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক কায়েদকে আদালতের মধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com