বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে দুটি মোটরসাইকেল উদ্ধার, আটক ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মো. আব্দুল কায়েদ। বাড়ি সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া জেটি রোড। সে ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৮ জুলাই শহরের হবিগঞ্জ সড়ক থেকে একটি ডিসকোভার মোটরসাইকেল চুরি হয়। ওই দিন রাতেই সাইকেলের মালিক থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরি হওয়া সাইকেলসহ চোর সন্দেহে মো. আব্দুল কায়েদ কে আটক করে। এসময় কায়েদের বাড়ি থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবির বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক কায়েদকে আদালতের মধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com