বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পেরুকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

তরফ স্পোর্টস ডেস্ক : প্রায় এক যুগ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো ব্রাজিল। এর আগে সেলেসাওরা ২০০৭ সালে সর্বশেষ এই শিরোপার স্বাদ পেয়েছিল । ঘরের মাটিতে অনুষ্ঠিত আসরের শিরোপা জিততে পেরুকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তিতের দল।

রোববার (৭ জুলাই) দিবাগত রাতে রিও ডি জেনেরিও’র ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকা ২০১৯ এর ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ব্রাজিল ও পেরু।

ম্যাচের প্রথম সুযোগ পেয়েই গোল করে ব্রাজিল। ম্যাচ শুরুর মাত্র ১৫তম মিনিটেই ডান প্রান্তে ফাঁকা খুঁজে নেন গ্যাব্রিয়েল জেসুস। সুযোগ বুঝে দারুণ এক ডেলিভারিতে বল পেরুর গোল পোস্টের দূরের প্রান্তে থাকা এভারটনের দিকে বাড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সেখানে আন-মার্ক থাকা মিডফিল্ডার এভারটন দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে দেন। পেরুর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল আর উল্লাসে ফেটে পড়ে পুরো মারাকানা স্টেডিয়াম।

প্রথমার্ধের শুরুতে ১-০ গোলে পিছিয়ে যাওয়া পেরু পেনাল্টি গোলে সমতায় ফিরেছিল। কিন্তু  তাদের সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হতে দেয়নি ব্রাজিল। দুর্দান্ত গোলে সেলেসাওদের লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস।

সমতায় ফিরে তখনও নিজেদের রক্ষণ ঠিকমতো গুছিয়েও উঠতে পারেনি পেরু। ব্রাজিলের মিডফিল্ডার আর্থার প্রতিপক্ষের এক খেলোয়াড় (ইউতুন) কাছ থেকে বল কেড়ে নিয়ে দৌড় শুরু করেন আর সুবিধাজনক অবস্থানে পেয়ে যান জেসুসকে। পেরুর গোলরক্ষক গ্যালেসেকে বোকা বানিয়ে দূরের পোস্ট দিয়ে বল জড়িয়ে দেন এই লিভারপুল স্ট্রাইকার।

ম্যাচের তৃতীয় গোলটির ঠিক ২ মিনিট আগেই ব্রাজিলের ডি-বক্সে পেরু’র কুয়েভা’র লো ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়েগো সিলভার হাতে লাগে। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজালেও ব্রাজিলিয়ানদের আপিলে সাড়া দিয়ে একবার ভিডিও রেফারির সহায়তা নিয়ে নিজের আগের সিদ্ধান্তেই অটল থাকেন রেফারি। গুয়েরেরোর আলতো পেনাল্টি শট ঠেকাতে পারেননি লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

ম্যাচের ৭০তম মিনিটে বল দখলের লড়াই করতে গিয়ে পেরুর জামব্রানোকে কনুই দিয়ে ধাক্কা দেন  গ্যাব্রিয়েল জেসুস। ফলাফল ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এর আগে প্রথমার্ধের ৩০তম মিনিটেও বল দখলের তাড়ায় ফাউল করে হলুদ কার্ড দেখতে হয় তাকে। ১০ জনের ব্রাজিলকে বেশ ভালোই চেপে ধরেছে পেরু। তবে ব্রাজিলের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি দলটি।

খেলার একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে পেরুর কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলের রিচার্লসন। এভারটনের দুর্দান্ত আক্রমণ সামলাতে গিয়ে তাকে ফাউল করে বসেন জামব্রানো। রেফারি ভিডিও রেফারির সহযোগিতা নিয়ে পেনাল্টির বাঁশি বাজালে তা পেনাল্টি থেকে গোল করতে কোনো অসুবিধাই হয়নি রিচার্লসনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com