রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

দেশে সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় দেয়া হবে: পাপন

তরফ স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজার বিদায় প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দেশের মাটিতে সিরিজ আয়োজন করেই মাশরাফিকে বিদায় দেয়া হবে।

ক্রিকেটকে বিদায় বলার আগেই রাজনীতিতে জড়িয়ে সংসদ সদস্য হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে সম্প্রতিক ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি। বাংলাদেশ দলের এই সফল অধিনায়কের বিদায় প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, দেশের মাঠে একটি সিরিজ আয়োজন করে আমরা মাশরাফিকে বিদায় জানাব।

বিশ্বকাপে ব্যর্থতার কারণে জাতীয় দলের কোচ স্টিভ রোডসের সঙ্গে আর কাজ করতে চায় না বিসিবি। দুদিন আগে এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন।

কোচের বিদায় প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপে নাজমুল হাসান পাপন বলেন, স্টিভ রোডসের অধ্যায় এখনই শেষ নয়। তার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com