রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সংসদীয় বিশ্বকাপ ক্রিকেটে রানার্সআপ বাংলাদেশ

তরফ নিউজ ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা দেশুগুলোর সংসদ সদস্যদের নিয়ে ইংল্যান্ডে আয়োজিত আন্তঃসংসদীয় (ইন্টার-পার্লামেন্টারি) বিশ্বকাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সংসদীয় দল। ফাইনালে পাকিস্তান সংসদীয় দলের কাছে ৯ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে পলক-দুর্জয়েরা।

শুক্রবার (১২ জুলাই) লন্ডনের কেন্টে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ সংসদীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান। গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নিয়েছে চলমান ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দেশের আন্তঃসংসদীয় ক্রিকেট দল। দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অল স্টার একাদশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ডের সংসদ সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কোনো দল এতে অংশ নেয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com