রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে যায়যায়দিনের বর্ষপূর্তি উদযাপন

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : লাকসামে  সোমবার (১৫ জুলাই) বিকেলে লাকসাম দৌলতগঞ্জ এতিমখানা অডিটোরিয়ামে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী এক বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

যায়যায়দিন লাকসাম প্রতিনিধি আরিফুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, এতিমখানা গভর্নিং বডির সদস্য সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, এতিমখানা সুপার মাওলানা বাকী বিল্লাহ পাটোয়ারী, ব্যবসায়ী আবদুল কাদেরসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আলোচনা সভা, ২০১৮ সালে এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এতিমখানার বৃত্তি প্রাপ্ত ৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা, বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। বৃত্তি প্রদান কালে লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের এক হাজার টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের পাঁচশত টাকা করে অনুদান প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com