রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৫বছর উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা সাবরেজিস্টার মাঠে আওয়মী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছসেবক লীগের নেতা কর্মীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির শাহীন, বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন আকঞ্জী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ রিমন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল হামিদ, যুবলীগ নেতা আব্দুস সহিদ, বাহুবল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন রুবেল, আরজু মিয়া, এমরানুল হক, নিতাই কুমার বৈদ্য, হুমায়ুন কবীর, সাহেব আলী তালুকদার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এমরান, দেওয়ান জাবেদ, আয়াত আলী, তৌহিদ, আতাউর রহমান, বিংকু, জসিম, ছায়েদ, কুদরত। ভাদেশ্বর ইউনিয়নের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, লামাতাশী ইউনিয়নের আহ্বায়ক আব্দাল মিয়া, স্নানঘাট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শফাত, সাতকাপন ইউনিয়নের আহ্বায়ক ইসলাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নুরে আলম, ধীরেন্দ্র, রাসেল, মিলন, আওয়ামী লীগ নেতা আয়াজ আলী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com