রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায়

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ জুলাই) সোমবার সকালে উপজেলা সভাকক্ষে উক্ত সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ তৌহিদ বিন হাসান সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গৌবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সত্যজিৎ দাশ, আশিক মিয়া, বজলুর রশিদ চৌধুরী ও ছাইমুদ্দিন আহমদ প্রমূখ।

সভায় বলা হয় ছেলে ধরা কল্লা কাটা গুজব ছড়ানো হচ্ছে। অপরিচিত মানুষজনকে ছেলে ধরা বলে  মারপিট করা দন্ডনীয় অপরাধ। ডেঙ্গু থেকে রক্ষায় বাড়ীর আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সভায় নবীগঞ্জে চুরি ডাকাতি ছিনতাই তথা আইন শৃঙ্খলা সমুন্বত রাখতে জুয়ারী ও মাদককাসক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার উপর গুরাত্বারোপ করা হয়।

সভায় ১০ নং দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদের আত্মার মাগফেরাত কামনায় শোক প্রস্তাব গৃহিত হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com