রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘মেহবুবা মুফতিকে নির্জন কারাবাসে রাখা হয়েছে’

তরফ আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তার সঙ্গে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না আইনজীবী অথবা দলীয় নেতাকর্মীদের। মঙ্গলবার এনডিটিভির কাছে এ অভিযোগ করেছেন তার মেয়ে ইলতিজা জাভেদ। তিনি বলেন, আমার মাকে সোমবার নিয়ে যাওয়া হয়েছে। তাকে হরি নিবাস নামে সরকারি গেস্ট হাউজে আটকে রাখা হয়েছে। তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে দেয়া হচ্ছে না আমাদের। তাকে দেখতে যেতে অনুমতি দেয়া হয় নি আমাকে। সমস্ত ল্যান্ডফোন, মোবাইল ফোন- সবকিছু বন্ধ থাকায় সব রকম যোগাযোগ চরম আকারে বিচ্ছিন্ন হয়ে আছে।

কাশ্মীরে সব রকম যোগাযোগের লাইন বিচ্ছিন্ন থাকায় ইলতিজা জাভেদ অডিও ম্যাসেজে কথা বলছিলেন এনডিটিভির সঙ্গে। সাবেক আরেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ সহ মেহবুবা মুফতিকে রোববার মধ্যরাতের দিকে গৃহবন্দি করে ভারত সরকার। এরপর সোমবার তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। মেহবুুবাকে তার শ্রীনগরের বাসভবন থেকে পার্শ্ববর্তী সরকারি গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়। এ সম্পর্কে ইলতিজা জাভেদ বলেন, তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। বিষয়টি আমার মা বা ওমর আবদুল্লাহকে কেন্দ্র করে নয়। আমার মনে হচ্ছে, ভারত সরকার অনুধাবন করতে পেরেছে যে, তারা যা করেছে তা অবৈধ। কাশ্মীরের মানুষ তাদের সিদ্ধান্ত মেনে নেবে না। তাই তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্বৃত্তের মতো, অপরাধীর মতো আচরণ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com