বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

ছবি: ইন্টারনেট

তরফনিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে যে তফসিল ঘোষণার করা হয়েছে তা স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।

এ রিটের বিষয়ে আইনজীবী ইউনুস আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় সংসদ বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কেন অবৈধ ঘোষণা করা হবে না রিটে এ মর্মে রুল চাওয়া হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছেন তা স্থগিত চাওয়া হয়েছে।’

আইনজীবী ইউনুস আলী আকন্দ আরও বলেন, সংসদ বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং আরপিও এর ১২ ধারার পরিপন্থী মনে করেই আজ আমি রিট আবেদনটি করেছি।

সূত্র : বিডি২৪লাইভ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com