বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার

বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল বিয়ারসহ সর্বমোট ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা মূল্যের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গত ১০ নভেম্বর জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল চুনারুঘাট উপজেলার বাজার টিলা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৩০ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।

একই দিন তেলিয়াপাড়া বিওপির অপর একটি টহলদল মাধবপুর উপজেলার বান্ডুরীয়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে।

এ ছাড়া, মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর ও চণ্ডিছড়া মাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল ও মেহেদি জব্দ করা হয়। এসব চোরাচালানি পণ্যের সিজার মূল্য ৪৪ লাখ ২৮ হাজার টাকা।

জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক ও চোরাচালানবিরোধী অভিযান সম্পর্কে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা কামনা করেছে বিজিবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com