রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে আনসার সদস্যের হাতে সরকারি চাল আটক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পাচারকালে মাসুক মিয়া নামে এক আনসার সদস্যের হাতে ৫ বস্তা সরকারি চাল আটক হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে চাল বহনকারী ভ্যানগাড়িসহ আটক করা হয়।

জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া বানিয়াহাটি থেকে পূজার ডিউটি শেষ করে ভোর রাতে অনসার সদস্য মাসুক মিয়া ও তার এক সহকর্মীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় জাঙ্গালিয়া পয়েন্টে দেখতে পান উপজেলা সদরের দিক থেকে ৫-৬ জন লোক চাল বোঝাই একটি ভ্যানগাড়ি ঠেলে নিয়ে আসতেছে। তখন তিনি চিৎকার দিলে ভ্যানগাড়ি রেখে চাল পাচারকারীরা পালিয়ে যায়। পরে ৫ বস্তা সরকারি চাল বোঝাই ভ্যানগাড়িটি তিনি নিজে একাই চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে যান।

এসময় আনসার সদস্য মাসুক মিয়ার সাথে থাকা সহকর্মী পাচারকারী দলের সদস্যদের পরিচিত হওয়ায়   ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

আনসার সদস্য এপিসি মাসুক মিয়া (কমান্ড সার্টিফিকেট নং-২৪) বলেন, আমি একজনকে ঝাপটে ধরেছিলাম, কিন্তু তারা কয়েকজন পিছন থেকে এসে আমাকে খিলঘুষি দিয়ে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার নজির মিয়া বলেন, এ বিষয়টি আমার জানা নেই।

ওসি এলএসডি দীপক চন্দ্র জানান, নাইট গার্ডের দায়িত্ব ছিলেন শফিক মিয়া, তবে চাল পাচারের বিষয়ে কিছুই জানেন না।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, চাল পাচারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে ৫ বস্তা সরকারি চাল রাস্তা থেকে আটক করে এক আনসার সদস্য আমার বাসায় নিয়ে আসছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com