রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মনোহরগঞ্জের ইউপি সদস্য আবু তাহের সড়ক দূর্ঘটনায় নিহত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহের সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ রবিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, গতকাল শনিবার তিনি বাড়ি থেকে সিএনজি করে লাকসামের উদ্দেশ্যে রওয়ানা দেন। দুপুর ১২টার দিকে নাথেরপেটুয়া বাজার সংলগ্ন জামাইর দোকানের কাছে সিএনজি ও নোয়াখালীগামী জোনাকি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা আবু তাহের মেম্বারসহ অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হন।

পরে আবু তাহের মেম্বারকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আজ রবিবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ রাত ৮ ঘটিকায় মরহুমের নিজ বাড়িতে তার জানাযার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মেম্বার আবু তাহেরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com