রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

কোম্পানীগঞ্জে ৩০ লক্ষ টাকার বোমা মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যমানের পরিবেশ বিধ্বংসী ও অবৈধভাবে পাথর উত্তোলনের ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন ২টি বোমা মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলা এই অভিযানে একইসাথে ২০ টি স্যালুমেশিন ৩ ড্রামতেলসহ ২০টি লরি ট্রাক্টর আগুনে পুড়িয়ে ও ভেঙ্গে ফেলা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যাবার্জির নির্দেশনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবি অংশগ্রহণ করে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি বলেন, “উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এক শ্রেণীর পাথরখেকোরা শাহ আরফিন টিলায় বোমামেশিন দিয়ে পরিবেশ ধ্বংস করছে। যার কারণে আজ টাস্কফোর্সের অভিযানে আনুমানিক প্রায় ৩০লক্ষ টাকার পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।”

অবৈধভাবে পাথর উত্তোলনের বোমামেশিন এর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com