রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিএনপির এমপি হারুন অর রশীদকে ৫ বছরের কারাদণ্ড

হারুন অর রশীদ - ফাইল ছবি

তরফ নিউজ ডেস্ক: শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত এমপি এবং বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশীদকে ৪০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ( ২১ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ রায় দেন। রায়ের পর এমপি হারুন অর রশীদকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া রায়ে পলাতক আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (এমডি, চ্যানেল নাইন) ৪০৯ ও ১০৯ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পলাতক আসামি ইশতিয়াক সাদেককে ৪০৯ ও ১০৯ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের ৫ বছরের কারাদণ্ডের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com