শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে নিখোঁজের তিনদিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি এক স্কুল ছাত্রের

নিখোঁজ রাতুলের ফাইল ছবি

এ এইচ আল জাবের, বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলে নিখোঁজের তিনদিন অতিবাহিত হলেও সাইফুল ইসলাম রাতুল (১২) নামের এক স্কুলছাত্রের সন্ধান মিলছে না। সে উপজেলার হামিদনগর আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের পুত্র। রাতুল দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিখোঁজ রাতুলের পিতা আব্দুল হান্নান তরফ নিউজকে’কে জানান, গত মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে কোচিং করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় রাতুল। পরে দিন ঘরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও ছেলে বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। পরে কোথাও খোঁজে না পেয়ে ঐ দিনই নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে বাহুবল মডেল থানা অভিযোগ দায়ের করেন তিনি।

রাতুলের পিতা আরো বলেন, আমরা নিখোঁজের বিষয়টিও পুলিশকে জানিয়েছি। কিন্তু এ পর্যন্ত রাতুলের কোনো সন্ধান মিলেনি। তার ভাগ্যে কি ঘটেছে জানে না তাঁর পরিবার। রাতুলকে ফিরে পাওয়ার আঙ্ক্ষায় পরিবারের লোকজন দিন দিন অস্থির হয়ে উঠেছেন। পুত্রকে না পেয়ে তার মায়ের অবস্থাও পাগল প্রায়। রাতুলের ভাগ্য নিয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com