বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বঙ্গবন্ধুর নামে সড়ক হচ্ছে ফিলিস্তিনে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - স্কেচ

তরফ নিউজ ডেস্ক : ফিলিস্তিনের প্রাচীন ঐতিহ্যের শহর হেবরনের একটি সড়কের নাম বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

শনিবার (২৬ অক্টোবর) আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি তার সরকারের এমন সিদ্ধান্তের কথা জানান। এ সময় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী সড়কটির নামফলক উন্মোচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরেরও আমন্ত্রণ জানান।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে হেভরনের একটা সড়কের নামকরণ করা হবে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। সড়কটির নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণও জানানো হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, ফিলিস্তিন ইস্যুটা সব সময় তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রিয়াদ মালকি। বাংলাদেশের সাথে বাণিজ্য ও কুটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

১৮তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে আজারবাইজান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com