রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাকসামে আন্তঃজেলা ৩ মহিলা চোর আটক

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসাম সরকারি হাসপাতালে রোগীদের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় তিন আন্ত:জেলা মহিলা চোরকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লাকসাম সরকারি হাসপাতালের বহিঃবিভাগে। এসময় তিন মহিলা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কতৃপক্ষ।

আটককৃতরা হলো বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার জহির মিয়ার মেয়ে হালিমা আক্তার (২৫), জাহাঙ্গীর আলমের মেয়ে রোজিনা (২৫) ও আলী আকবরের মেয়ে শারমিন (২৬)।

প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী জানান, মঙ্গলবার সকালে বর্হিঃবিভাগে চিকিৎসা নিতে আসা মহিলা রোগীরা লাইনে দাঁড়ানো অবস্থায় তিন মহিলা চোর রোগীদের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়ে। ওই সময় হাসপাতাল কর্মীরা তাদের আটক করে লাকসাম থানায় সোপর্দ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com