শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা শোক সংবাদ আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো আলোচিত তালুকদার গেইট স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যায়যায়দিনের বানিয়াচং প্রতিনিধির ভাগনে প্রিন্সের জিপিএ-৫ অর্জন বানিয়াচংয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ভালো ফলনের প্রত্যাশা

মুক্তি পেলেন বিএনপি নেতা ডা. জীবন

মুক্তির পর স্বজনের সঙ্গে বিএনপি নেতা ডা. সাখাওয়াত

তরফ নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টার দিকে তিনি কাশিমপুর-২ নম্বর কারাগার থেকে মুক্তি পান। এরপর তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ডা. জীবন জানান, দীর্ঘ ৪৩ দিন কারাগারে থাকার পর শুক্রবার বিকেলে মুক্তি পেয়েছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে থেকে ডা. জীবন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্র: বাংলানিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com