রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও পেছাল

তরফ নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৈরী আবহাওয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর ১২ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠেয় পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, ১২ নভেম্বর অনুষ্ঠেয় জেএসসি গণিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আর ১২ নভেম্বর অনুষ্ঠেয় জেডিসি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে ৯ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। জেএসসির গণিত বিষয়ের পরীক্ষার পরিবর্তিত তারিখ ১২ নভেম্বর (মঙ্গলবার) এবং জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) নেওয়ার কথা ছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে এরপর ১১ নভেম্বরের (সোমবার) জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৩ নভেম্বর (বুধবার) এবং জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর (শনিবার) একইসময়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সূচি অনুযায়ী, ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত তিন দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com