রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ বৃহস্পতিবার উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় হবিগঞ্জ টাউন হলে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এর সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্ল্যা চৌধুরী।

আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা আনসার অ্যাডজুডেন্ট তানজিনা বিনতে এরশাদ, কবি তাহমিনা বেগম গিনি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, যারা গ্রাম পুলিশ হিসেবে বিভিন্ন এলাকায় কাজ করেন তাদের টহল আরও বেশী জোরদার করতে হবে। কোন সন্দেহজনক কর্মকান্ড চোখে পড়লে থানা ও প্রশানকে দ্রুত অবহিত করতে হবে। এছাড়াও বর্তমানে যে গুজব সৃষ্টির প্রচেষ্টা চালানো হচ্ছে তা যদি কারও চোখে পড়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।

সেমিনারে জেলার ৭৮টি ইউনিয়নের গ্রাম পুলিশ ও দফাদাররা অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com