রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বড়লেখায় পেঁয়াজের মূল্য অতিরিক্ত নেওয়ায় জরিমানা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পিসি হাইস্কুল মার্কেট, রেলওয়ে মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স ।

অভিযানকালে আব্দুল করিম নামে একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে রেলওয়ে মার্কেটে অবস্থিত মূল্য তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে পেঁয়াজের মূল্য অতিরিক্ত নেওয়ায় মা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%=৫০০ টাকা প্রদান করা হয়।

এছাড়াও অভিযানকালে পিসি হাইস্কুল মার্কেটে অবস্থিত আবুল এন্ড ব্রাদার্সকে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com