শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় বিক্রির অপরাধে আমতলা বাজারের মিনহা স্টোরকে ২ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে তালুকদার ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে আমুরোড বাজারের দইয়ে ওজনে কম দেওয়ার অপরাধে চার ভাই রেস্টুরেন্টকে আরো ৪ হাজার টাকা এবং মেয়াদবিহীন পন্য বিক্রির অপরাধে হক ট্রেডাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই উপজেলার আসামপাড়া বাজারে অভিযান চালায় অধিদপ্তর। এ বাজারে ভেজাল কসমেটিকস বিক্রির দায়ে ৯৯ প্লাস শপকে ১ হাজার টাকা এবং দইয়ের ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদনের অপরাধে ছাতা হোটেলকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই কালামের নেতৃতে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ও উপজেলা ক্যাবের সেক্রেটারি মনিরুজ্জামান তাহের।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com