মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে অস্ত্রসহ চার যুবক গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় শ্রীমঙ্গলের উত্তর উত্তরসূর হোটেল পর্যটন নিবাস অফিস রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসূরের মৃত শফিকুর রহমানের ছেলে ছাদিকুর রহমান (২০), উলুয়াইল এলাকার ছানাউর আলমের ছেলে সালেহ আহমদ (২১), মৌলভীবাজার সদরের বিরাইমবাদ গ্রামের আবু তাহেরের ছেলে ছয়ফুল মিয়া (২০) এবং শ্রীমঙ্গলের উত্তরসূর এলাকার আবদুস সাত্তারের ছেলে জুয়েল আহমদ (২৪)।

এ সময় তাদের কাছ থেকে একটি পুরাতন রিভলবার, খেলনা পিস্তল এবং একটি সিলভার কালারের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১২-০০০৬) উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, আসামিদের বিরুদ্ধে থানার এসআই দোলোয়ার হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-৪) দায়ের করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com