রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

ইনশাআল্লাহ, আগামীকালই বৈধতা ফিরে পাব : রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক : মনোনয়ন বাতিল হওয়ার পর তা ফিরে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচিত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, ইনশাআল্লাহ, আগামীকালই (সোমবার) মনোনয়নের বৈধতা ফিরে পাব। রোববার তিনি মনোনয়ন পুনরুদ্ধারের বিষয়ে একথা বলেন।

নির্বাচনের আগে হঠাৎ দলবদলে আলোচনায় প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। কিন্তু তার মনোনয়ন বাতিল হওয়ায় আলোচনার মাত্রা আরও বাড়িয়েছে।

রেজা কিবরিয়া বলেন, আমার মনোনয়নপত্র বাতিলের কারণটি খুবই নগণ্য। আশা করি সোমবারের মধ্যেই আমার প্রার্থীতা নিশ্চিত করতে পারব।

হবিগঞ্জ-১ আসন (বাহুবল-নবীগঞ্জ) আসনে গণফোরামের এমপি প্রার্থী ড. রেজা কিবরিয়া সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার সকালে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ রেজার মনোনয়নপত্র বাতিল করেন। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, ঋণ খেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে পরিপ্রেরিত অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

২৮ নভেম্বর গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তার প্রার্থীতা নিয়েই হবিগঞ্জে ছিল ব্যাপক আলোচনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com