রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ২৬ পিস ইয়াবাসহ জামাল মিয়া (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জামাল উত্তর বালিগাঁও গ্রামের সুন্দর আলীর ছেলে।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া, এএসআই গোলাম মোস্তফা ও এএসআই উত্তম কুুুমার কৈরীর নেতৃত্বে একদল পুলিশ উত্তর বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ জামাল মিয়াকে আটক করা হয়। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com