রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

জুড়ী আধুনিক (প্রা:) হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই বড়লেখা রোডে অবস্থিত জুড়ী আধুনিক (প্রা:) হাসপাতাল এর বিরুদ্ধে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়া ও ঔষধের মূল্য বেশি রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্বপন দেবনাথ নামক একজন সেবা প্রার্থী অভিযোগ এনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীর অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বুধবার (১১ ডিসেম্বর) অফিস কার্যালয়ে বসে বাদী এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য শুনে উক্ত হাসপাতাল কর্তৃপক্ষকে দোষি স্বাব্যস্ত করেন এবং দোষী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষের ম্যানেজার মো: শামিম উদ্দিন তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী স্বপন দেবনাথকে জরিমানার ২৫% হিসাবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন প্রতিশ্রুতি দিয়ে সেবা না দেওয়া একটি অপরাধ তাই তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং এরকম অভিযোগ পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com