শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মিশরে সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় শনিবার টেক্সটাইল কর্মী ও এশিয়ান পর্যটকসহ কমপক্ষে ২৮ ব্যক্তি নিহত হয়েছে। সরকারি গণমাধ্যম ও অন্যান্য সূত্র একথা জানায়। খবর এএফপির।

রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র আল আহরাম-এর ওয়েবসাইটে জানানো হয়, পোর্ট সাইদ ও মিশরের উত্তরাঞ্চলীয় শহর দামিয়েত্তার মধ্যে সংযোগ সড়কে টেক্সটাইল কর্মীবাহী এক বাসের সঙ্গে এক কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

অন্তত ২২ নারী ও পুরুষ পোশাক কারখানা শ্রমিক এতে নিহত এবং অপর ৮ জন আহত হন।

নিরাপত্তা কর্মীরা জানায়, এ ঘটনার ঘন্টা খানেক পরেই লোহিত সাগরের তীরবর্তী এইন শোকনা রিসোর্টে যাওয়ার পথে কায়রোর পূর্বাঞ্চলে পর্যটক বহনকারী দু’টি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের অপর এক দুর্ঘটনা ঘটে।

মেডিকেল সূত্র জানায়, দুই মালয়েশিয়ান, এক ভারতীয় এবং গাড়ির চালক, গাইড এবং নিরাপত্তাকর্মীসহ তিন মিশরীয় এ দুর্ঘটনায় নিহত হয়। অন্তত ২৪ জন এতে আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই পর্যটক। তাদের কারো কারো অবস্থা গুরুতর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com