রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বড়লেখায় ইয়াবা সম্রাট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন (৩৮) নামে এক ইয়াবা সম্রাটকে গ্রেপ্তার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বড়লেখা শহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নিজাম উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের জফরপুর গ্রামের মৃত আফতাব আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা শহরের উত্তর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেন।

অভিযানে অংশ নেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন রঞ্জন দাস।

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিজাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com