সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

শেখ হাসিনা বিশ্বের ২৬তম প্রভাবশালী নারী

তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বস ম্যাগাজিনের ২০১৮’র তালিকায় বিশ্বের ১শ’ জন প্রভাবশালী নারীর মধ্যে চারধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন।

এই তালিকায় শেখ হাসিনা ২০১৭ সালে ৩০তম, ২০১৬ সালে ৩৬তম এবং ২০১৫ সালে ৫৯তম অবস্থানে ছিলেন।

ম্যাগাজিনে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়, ২০১৭ সালে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের সহযোগিতা এবং তাদের জন্য ২ হাজার একর ভূমি বরাদ্দ দেন।

তিনি এখন রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় অষ্টমবারের মতো শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। তালিকায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে এবং আইএমএফ প্রধান ক্রিস্টন লগার্দ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের সিইও মারি বাররা, পঞ্চম স্থানে ফিডেলিটি ইনভেস্টমেন্টের সিইও আবিগেইল জনসন, সপ্তম স্থানে ইউ টিউব সিইও সুজান ওজস্কি এবং বানকো সানটানডার সভাপতি ও নির্বাহী পরিচালক আনা পেট্রিসিয়া বোটিন রয়েছেন অষ্টম স্থানে।

এরপর লকহিড মার্টিন সিইও ম্যারিলাইন হিউসন নবম এবং আইবিএম সিইও গিননি রোমেট্টি দশম স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্পের স্থান হচ্ছে ২৪তম। তবে গত ৩৩ বছরে এই প্রথম মিয়ানমারের অং সান সুচি ফোর্বস তালিকা থেকে বাদ পড়েছেন।

সূত্র: বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com