রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

পুকুর থেকে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ পুলিশ লাইনের পুকুর থেকে শাহিনুর রহমান নামে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাহিনুর ময়মনসিংহ জেলা সদরের কামরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, শাহিনুরকে সোমবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। এদিন রাত ৯টার দিকে পুলিশ লাইনের পুকুর পাড়ে তার ধোয়া কাপড় সহপাঠীরা দেখতে পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। পরে মঙ্গলবার সকালে জাল দিয়ে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহিনুর গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে।

ওসি আরও বলেন, শাহিনুরের সহপাঠীরা জানিয়েছে সে সাঁতার জানতো না। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিকালে পুলিশ লাইনে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com