শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

তরফ নিউজ ডেস্ক : নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্তের ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটা পুকুরের মৃতু জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরের চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮)।

বুধবার রাতে বাংলাদেশের গরু ব্যবসায়ীর বেশ কিছু রাখাল গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে বৃহস্পতিবার ভোরে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের পিছন থেকে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সন্দিপ, কামাল এবং মফিজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com