শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে ভোর ৬টা থেকে ৪৮ ঘন্টার জন্য পরিবহন ধর্মঘট শুরু প্রায় ৯ঘন্টা পর ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিহন শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় শ্রমিক নেতাদের সাথে প্রশাসনের এক বৈঠকে তাদের অভিযোগে ব্যাপারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা দুপুর থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে মৌলভীবাজার মডেল থানার ওসি মো.আলমগীর হোসেন, শ্রীমঙ্গল থানার ওসি মো আব্দুছ ছালেক, জেলা সড়ক পরিহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পাবেল আহমদ, সদস্য সচিব আজাদুর রহমান অদুদ, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ উপস্থিত ছিলেন।

বৈঠকে শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় প্রশাসন। এর প্রেক্ষিতে শ্রমিক ঐক্য পরিষদ বেলা ৩টায় পরিবহন ধর্মঘট ২৭ জানুয়ারী পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আজাদুর রহমান অদুদ। তিনি জানান, “প্রশাসন ২৭ জানুয়ারী পর্যন্ত সময় নিয়েছে। আমরা ওই সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করলাম”।

এদিকে ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলাব্যাপী সর্বস্তরের পরিবহন ধর্মঘটে অভ্যন্তরীন কোনও রুটে দূরপাল্লার কোন ধরনের যানবাহান চলাচল করে নি। আকস্মিক এই ধর্মঘটে বিপাকে পড়েন শিক্ষার্থী, নানা পেশাজীবি ও সাধারণ মানুষজন। ঢাকা-সিলেটের সাথে সারাজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যানবাহনের পাশাপাশি, সাধারণ যাত্রী পরিবহণগুলো চলাচলেও বাঁধা সৃষ্টি করছেন শ্রমিকরা। তবে ধর্মঘট চলার ফাঁকে ফাঁকে সিএনজি অটোরিক্সায় জেলার বিভিন্ন সড়কে মানুষজন চলাচল করতে দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com