রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫৫৩ জন। কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের পূর্বাঞ্চলে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় ইলাজিগ প্রদেশে কম্পনটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭।

ভূমিকম্পের সময় প্রতিবেশী সিরিয়া, লেবানন এবং ইরানেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের পর ৬০ বার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।

এলাজিগের গভর্নর জানিয়েছেন, সেখানে আটজনের মৃত্যু হয়েছে। অপরদিকে প্রতিবেশী মালাতিয়ার গভর্নর ওই এলাকায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তুরস্কে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। সে বছর দেশের পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে ভূমিকম্পের আঘাতে প্রায় ১৭ হাজার মানুষ প্রাণ হারায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com