রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাকিবের স্ত্রীকে রান্না করে খাওয়ালেন প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াপ্রেম অজানা নয় কারো। বরাবরই তিনি খেলা পাগল মানুষ, খেলোয়াড়দের সঙ্গে সখ্যতাটাও তাই নতুন কিছু নয়। বিশেষত ক্রিকেট দলের প্রতি তার মায়াটা একটু বেশি। সাকিব আল হাসান-মাশরাফী বিন মোর্ত্তজাদের সঙ্গে সম্পর্কটাও তাই ব্যক্তিগত পর্যায়ের।

তবে এবার তিনি স্থাপন করলেন নতুন নজির। নিজ হাতে রান্না করে পাঠিয়েছেন সাকিব আল হাসানের বাসায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন সাকিব পত্মী উম্মে আহমেদ শিশির। এরপরই তা রান্না করে সাকিবের বাসায় পাঠান প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার কয়েকটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘শনিবার আমার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময়, নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। তাই আজ প্রধানমন্ত্রী নিজে এগুলো রান্না করে পাঠালেন। তার কাছ থেকে এমন ভালোবাসা আমি সত্যিই ভুলতে পারবো না। এ জিনিসটা আজীবন আমার হৃদয়ে থেকে যাবে। আমরা সত্যিই অনেক বেশি ভাগ্যবান।’

সাকিবের দেয়া ছবিগুলো নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেছেন সাকিব পত্নী শিশিরও। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এর চেয়ে বেশি ভাগ্যবান হওয়া সম্ভব নয়! নিজের ইচ্ছাপূরণের জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্ত সময়ের মাঝেই নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন। তার সঙ্গে দেখা করার সময় জিজ্ঞেস করেছিলেন, আমার পছন্দের খাবার কী? তখন উত্তর শুনে বলেছিলেন, তিনি এগুলো নিজ হাতে রান্না করে আমাদের কাছে পাঠাবেন। আমি সত্যিই সপ্তাকাশে অবস্থান করছি এখন! জীবনের শ্রেষ্ঠতম মধ্যাহ্নভোজ হলো। প্রধানমন্ত্রীর এমন ভালোবাসার বিপরীতে ধন্যবাদ জানানোর যথেষ্ঠ ভাষা জানা নেই আমার।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com