রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মিরপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ আমিনুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে ইজ্জতনগর ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারী)  রাত ১০ টায় মিরপুরস্থ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে তারেক বনাম রাজিবের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচ পরবর্তী আলোচনা সভায় মোতাব্বির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাহুবল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, আট গ্রাম নেতা আকাদ্দছ মিয়া বাবুল, বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নিরঞ্জন সাহা নিরু, পাঁচ গ্রাম নেতা ফয়ছল আহমেদ প্রমুখ ।
ম্যাচ শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার, রানার্সআপ দলকে ৫ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩ হাজার টাকা’র পুরস্কার তুলে দেন। পুরস্কারে সহযোগিতা করেন ৬নং মিরপুর ইউনিয়নের সদস্য শামীম আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com