রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে তৃণমূল কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন এর আত্মপ্রকাশ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে  তৃণমূল কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন (বাংলাদেশ) এর আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা কমিটি গঠনের লক্ষে কিশলয় জুনিয়র হাই স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিত্রশিল্প রুপন আহমদের উপস্থাপনা ও বাহুবল চিত্রকলা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী প্লাবন চাষা বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশনের এডমিন ও জর্জ এ্যাডের স্বত্বাধিকারী জিল্লুর রহমান সিমান্ত।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেড সাইন এ্যাডের স্বত্বাধীকারী মোঃ আওয়াল হোসেন, দোলা এ্যাডের স্বত্বাধীকারী সাইফুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চিত্র শিল্পী এনামুল হক, সোহাগ আহমেদ, পিযুষ চন্দ্র পাল, আরজু মিয়া, বিকাশ দাশ, মাসুক মিয়া, জামাল উদ্দিন সহ বাহুবল উপজেলার সকল চিত্রশিল্পী বৃন্দ।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বাহুবল চিত্রকলা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী প্লাবন চাষা বিন্দুকে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চিত্রশিল্পী রুকন আহমেদ, যুগ্ম আহ্বায়ক অলি আর্টের স্বত্বাধীকারী অলিউর রহমান ও  আরপি আর্টের স্বত্বাধীকারী চিত্রশিল্পী রাখাল চন্দ্র পালকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com