শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী : ১ লক্ষ টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর দায়ে এক বেকারী মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০৪ মার্চ) বিকাল ৫টায় উপজেলার পুটিজুরীস্থ মোঃ মাসুদুর আলমের মালিকানাধীন হযরত শাহ পরাণ বেকারীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, পুটিজুরী বাজারে হযরত শাহ পরাণ বেকারীতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে রং ও ক্ষতিকারক পাউডার মিশিয়ে খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বেকারির কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় বেকারির মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল খাবার তৈরীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।‘

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com