শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

সিলেটে করোনাভাইরাস সন্দেহ প্রবাসীর রক্ত ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনা ভাইরাস সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের (সদর হাসপাতাল) করোনা ইউনিটে ভর্তি দুবাই প্রবাসীর রক্ত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এসব বিষয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুছুর রহমান বলেন, ঢাকায় রোগীর রক্ত পরীক্ষা করা হচ্ছে। আমি নিজেও ঢাকায় এসব বিষয়ে মিটিং করছি। বর্তমানে আমি ঢাকায় আছি। তবে এসব বিষয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই বলেও জানান তিনি।

ইউনুছ রহমান আরো বলেন, ‘সিলেটবাসীর প্রতি আমাদের পরামর্শ হলো উদ্বিগ্ন না হয়ে ধৈর্যধারণ করা। আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি।’

হাসপাতাল সূত্রে জানা যায়- এর আগে ২৯ ফেব্রুয়ারি ওই প্রবাসী দুবাই থেকে দেশে ফেরেন। এরপর তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন। এর চিকিৎসা নিতে বুধবার দুপুরে তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেয়া হয়।

কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নগরের একটি বাসায় অবস্থান করেন। পরে রাতে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com