শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চির নিদ্রায় শায়িত হলেন সৈয়দ আহমদুল হক

হবিগঞ্জ প্রতিনিধি : চির নিদ্রায় শায়িত হলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ( পৈলের সাব)। শুক্রবার বিকাল ৩ টা১০ মিনিটে পৈল নতুন বাজার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

জানাজার নামাজে ইমামতি করেন মহুমের ছোট ভাই সৈয়দ সাজিদুল হক পীর সাহেব।পরোপকারী এই নেতাকে শেষ বিদায় জানাতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে জমায়েত হন কয়েক হাজার মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে পৈল নতুন বাজার।

হবিগঞ্জ জেলা আ’লীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির, বিচার প্রতি সৈয়দ গোলাম দস্তগীর, বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি,পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, বাহুবল নবীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান সহ জানাজায় সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, সৈয়দ আহমদুল হক (পৈলের সাব) ছিলেন বিশিষ্ট শালিস বিচারক,পরোপকারী সমাজসেবক এবং হবিগঞ্জ সদর উপজেলা থেকে কয়েকবারের নির্বাচিত সফল চেয়ারম্যান।

গত রাত দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে রাজনৈতিক দলীয় নেতাকর্মী, আইনজীবী এবং হবিগঞ্জ শহরের শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com