রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

৭ দফা দাবিতে অটোরিক্সা শ্রমিকদের স্মারকলিপি প্রদান

মেয়রের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক : ব্যাটারি চালিত অটোরিকসার নাম্বার প্লেইট প্রদানসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে রবিবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে ব্যাটারি চালিত অটোরিকসার নাম্বার প্লেইট প্রদানের আগে রিক্সা আটক বন্ধ রাখা, আটক রিক্সা ও ব্যাটারি অবিলম্বে ফেরত প্রদান, শ্রমিকদের প্রশাসনিক হয়রানী বন্ধ, দূরত্ব অনুযায়ী অটোরিক্সার ভাড়া নির্ধারণের চার্ট প্রদানসহ ৭ দফা দাবি উল্লেখ করা হয়।

স্মারকলিপির অনুলিপি সদর মডেল থানার ওসি ও ট্রাফিক ইনচার্জ এর কাছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা হিরা মিয়া, গণি মিয়া, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, রাইমুল ইসলাম চৌধুরী, ছালেক মিয়া, কালা মিয়া, জাহির মিয়া, জজ মিয়া, আদিত্য রায় সানিসহ শ্রমিক নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com