শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

লাকসামে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বলা যায় এক ধরণের লকডাউন।

বৃহস্পতিবার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের সকল দোকান-পাট বন্ধ রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে মুদি, সবজি এবং ঔষুধের দোকান খোলা রাখা হয়েছে। এছাড়া, কাউকে ঘর থেক বের না হওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানেরও কঠোর ঘোষণা দেন স্থানীয় প্রশাসন।

ওইদিন সকাল থেকেই উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে। সতর্ক করছেন সাধারণ মানুষকে। সবাইকে ঘরে থাকার কড়া নির্দেশনা দেয়া হয়েছে। খুব বেশী জরুরী কাজ ছাড়া বাইরে বেরুতে একেবারে নিষেধ করেছেন।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলম বলেন, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনা সংক্রামন ঠেকাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com