বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

লন্ডন ও ম্যানচেস্টারে ফ্লাইট স্থগিত করল বিমান

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ইংল্যান্ডের লন্ডন এবং ম্যানচেস্টারে এক সপ্তাহের জন্য ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

২৯ মার্চ (রোববার) ঢাকা থেকে দু’টি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ৩০ মার্চ (সোমবার) ফেরত আসবে। এরপর স্হগিতের সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

বর্তমানে চীনের সাথে বিমান যোগাযোগ রয়েছে বাংলাদেশের।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আগামী ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত যুক্তরাজ্য এবং চীন ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, হংকংয়ের সাথে ২৯ মার্চ (রোববার) থেকে বিমান চলাচল স্থগিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com