বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি : অফিস খুলবে ১২ এপ্রিল

তরফ নিউজ ডেস্ক : সরকার করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ঘোষিত চলমান ছুটি আরও ৫ দিন (৫ থেকে ৯ এপ্রিল) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বেড়েছে। তবে, ১০ ও ১১ তারিখ সাপ্তাহিক ছুটি হওয়ায় অফিস খুলবে ১২ এপ্রিল।

বুধবার ( ১ এপ্রিল ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তাররোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ তারিখ জারি করা প্রজ্ঞাপনে সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত থাকবে।

জরুরি পরিষেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষি পণ্য, সার কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি নিত্যপ্রয়োজনী পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান, হাসপাতাল এ ছুটির আওতা বহির্ভূত থাকবে।

জরুরি প্রয়োজনে অফিসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ঔষধশিল্প ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখতে পারবে।

জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
উল্লেখ্য, আগের সিদ্ধান্তে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com