রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণঘাতি করোনা ( কোভিড-১৯) ভাইরাস বিস্তার রোধকল্পে সামাজিক দূরত্ব নিশ্চিত করণের লক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ৷

করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা জুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং করোনা সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে ও সরকারের নির্দেশনা জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা কর্মকর্তার হলরুমে বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ হাবিব, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ৷ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে করোনা ভাইরাস বিস্তারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বলে বিবেচনায় এনে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে সচেতন করে ঘরে থাকার জন্য ইউনিয়ন চেয়ারম্যানদের আরো নিবিড়ভাবে দায়িত্ব পালনের জন্য বলা হয়। পাশাপাশি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করে কঠোরভাবে আইন প্রয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

তাছাড়া সরকারি খাদ্য সহায়তা উপযুক্ত ব্যক্তিদের যথাসময়ে ঘরে গিয়ে পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com