রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রতিমন্ত্রী অ্যাড: মাহবুব আলী এমপির ব্যক্তিগত তহবিল হতে ত্রাণ বিতরণ

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ‌এডঃ মাহবুব আলী এমপির ব্যক্তিগত তহবিল হতে শুক্রবার ত্রাণ বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা “মোস্তাফিজুর রহমান রিপন” ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মালেক মেম্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।

এসময় ‘মোস্তাফিজুর রহমান রিপন’ বলেন , আমাদের আস্থা ও বিশ্বাসের প্রতীক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির ব্যক্তিগত তহবিল হতে প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য ত্রাণ বিতরণ করা হয়, এরই ধারাবাহিকতায় ৯নং রাণীগাঁও ইউনিয়নে প্রতিমন্ত্রীর উপহারসামগ্রী হতদরিদ্রদের মাঝে পৌঁছে দেয়া হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com