রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনায় মৃতের সংখ্যা প্রায় দুই লাখ

তরফ নিউজ ডেস্ক : সারা বিশ্বে গত চার মাস ধরে তাণ্ডব চালাচ্ছে প্রানঘাতী করোনাভাইরাস।চীণের শিল্প নগরী উহানকে এ মহামারীর উৎপত্তি বলা হলেও এর প্রকোপ এখন ইউরোপ – আমেরিকায়ই সবচেয়ে বেশি।

এখন পর্যন্ত, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ২৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩১ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮ লাখ ৬ হাজার ৮৯৪ জন। বর্তমানে বিশ্বে ১৮ লাখ ৩৪ হাজার ১৫৫ জন শনাক্ত রোগী রয়েছে। তাদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার ৬৩২ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৫৮ হাজার ৫২৩ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে।

উল্লেখ্য, ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ৯ লাখ ২৫ হাজার ৩৮, মারা গেছে ৫২ হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে। এছাড়া স্পেনে আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ৭৬৪, মারা গেছে ২২ হাজার ৫২৪ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৯৯৪, মারা গেছে ২৫ হাজার ৯৬৯ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৮২৮, মারা গেছে ২২ হাজার ২৪৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com