রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনা ঝুঁকি নিয়েই খুলেছে পোশাক কারখানা, টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ

তরফ নিউজ ডেস্ক : ঢাকা এবং নারায়ণগঞ্জের পর গাজীপুরকে করোনার হটস্পট বলা হলেও রোববার (২৬ এপ্রিল) থেকে গাজীপুরে করোনা ঝুঁকি নিয়েই খুলেছে পোশাক কারখানাগুলো।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে লকডাউন ভেঙে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে ৩টি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার সকাল থেকে টঙ্গীর বিভিন্ন এলাকায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় ইউনিটেক্স লিমিটেড, ব্রাইট অ্যাপারেলস লিমিটেড ও প্রচেষ্টা টেক্সটাইল লিঃ পোশাক কারখানার কয়েকশ শ্রমিক কারখানার সামনে সড়কে বিক্ষোভ করে।

সরকারের নির্দেশে পর্যায়ক্রমে আজ থেকে গাজীপুরে পোশাক কারখানা খোলা হয়েছে। কারখানাগুলো খোলার সাথে সাথেই বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ শুরু করে।

শ্রমিকরা জানান, শ্রমিকরা সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের বকেয়া বেতনের দাবিতে তারা গার্মেন্টসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কিছু কিছু কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। মালিকেরা ফোন বন্ধ করে রাখছে। শ্রমিকদের দাবি, তাদের ন্যায্য পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com