রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ঈদের আগে করোনামুক্তির জন্য মুসলিমদের বেশি করে ইবাদতের আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি থেকে মুক্তিলাভের জন্য মুসলিম সম্প্রদায়কে রমজান মাসে আরও বেশি করে ইবাদত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘মুসলিমদের উচিত বেশি করে ইবাদত করা, যাতে ঈদের আগেই বিশ্ব করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়।’

এনডিটিভি জানিয়েছে, প্রতি মাসের শেষ রোববার বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। আজ ভাষণে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে কথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি নাগরিক এই যুদ্ধের যোদ্ধা। এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে লড়ছে। সবাই একে অপরকে সাহায্য করছে। মনে হচ্ছে দেশজুড়ে মহাযজ্ঞ চলছে। কেউ গরীবদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কেউ বা অভাবীদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিনামূল্যে সবজি বিতরণ করছেন। করোনার বিরুদ্ধে আমাদের লড়াই পরিচালনা করছে জনগণ।’

পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা নিয়ে মোদি বলেন, ‘মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজন।’

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯০ জন। এ নিয়ে আজ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জনে এবং মারা গেছেন ৮২৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com