রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শিগগিরই খুলে দেয়া হবে মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে মক্কা ও মদিনার বিভিন্ন মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। তবে খুব শিগগিরই মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ খুলে দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সৌদি সরকারের মক্কা ও মদিনা বিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের খতিব শাইখ ড. আবদুর রহমান সুদাইস।

স্ন্যাপচ্যাটের সরকারি অফিসিয়াল অ্যাকাউন্টে এক ভিডিওর মাধ্যমে তিনি এ জানিয়ে বলেন, আল্লাহর হুকুমে খুব শিগগিরই মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে।

বিস্তারিত বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি- ইনশাআল্লাহ অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটা বিদায় নেবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে সালাম নিবেদন করতে পারব।

শায়খ সুদাইস আরও জানান, আল্লাহর হুকুমে আল হারামাইনিশ শারিফাইনে অচিরেই আগের সেই প্রাণবন্ত পরিবেশ ফিরে আসবে। এই লক্ষ্যে সৌদি সরকার একটি স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে ইতিবাচক পদক্ষে গ্রহণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com